ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়: পাসপোর্ট সংকট নিরসনে দূতাবাসের আশ্বাস

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩১ বার পড়া হয়েছে

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সঙ্গে রিয়াদে কর্মরত প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ দূতাবাস, রিয়াদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দূতাবাসের সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় বিশেষ গুরুত্ব পায় দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন নাগরিক ও প্রাসঙ্গিক সমস্যা।

রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে সৌদি আরবের বিভিন্ন দূরবর্তী শহরে ধারাবাহিকভাবে কনস্যুলার টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পাসপোর্ট সংকট নিরসন এবং প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

কনস্যুলার সেবা ও পাসপোর্ট প্রক্রিয়াকে আরও গতিশীল, সহজ ও কার্যকর করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।

মতবিনিময় সভায় প্রবাসীদের মধ্যে বহুল আলোচিত ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর কাছে পাসপোর্ট সেবা-সংক্রান্ত EDC কার্যক্রম হস্তান্তর নিয়ে প্রশ্ন ওঠে।

জবাবে রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন স্পষ্টভাবে জানান, এ বিষয়ে তিনি অবহিত নন। এ ধরনের কোনো লিখিত তথ্যও এখন পর্যন্ত তিনি পাননি বলে জানান।

সভায় সৌদি আরবের স্থানীয় আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

বিশেষ করে সৌদি আরবের রাস্তা-ঘাট বা অন্যান্য প্রকাশ্য স্থানে স্থানীয় নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিও ধারণ, ছবি তোলা এবং পরবর্তীতে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

দেশটির আইন লঙ্ঘনের কারণে কোনো প্রবাসী বাংলাদেশি যেন অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতায় না পড়েন, সে বিষয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি (এইচওসি) রেজাউল ইসলাম এবং প্রেস সচিব নুরুল আমিন।

সভায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল আমিন, প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ রিয়াদে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিয়াদে সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়: পাসপোর্ট সংকট নিরসনে দূতাবাসের আশ্বাস

আপলোড সময় : ১২:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬