ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা: গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসীদের মিলনমেলা

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০২:১৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪৮ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি সাংবাদিক ও প্রবাসীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর সাংস্কৃতিক সন্ধ্যা।

প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল গান, কবিতা, আবৃত্তিসহ নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকির আল আমীন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়, আয়োজক কমিটির আহ্বায়ক শাহজালাল ভুট্টো, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন ফয়সাল, মিজানুর রহমান চৌধুরী, এনটিভি দর্শক ফোরামের সভাপতি আলী হাসান কিরণ ও সমাজসেবক ঈসাউল্লাহসহ আরও অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাপ্রসাফ দীর্ঘদিন ধরে প্রবাসী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে ৭১ টিভির প্রতিনিধি মাসুদ রানা, গাজী টিভির প্রতিনিধি ফকির হাকিম, একুশে টিভির প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়াসহ সৌদি আরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসী সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন; বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথাও তুলে ধরছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাংবাদিকদের অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক, অতিথি, সাংবাদিক ও শিল্পীদের মধ্যে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে মনোজ্ঞ নৈশভোজের মধ্য দিয়ে জমকালো এ সাংস্কৃতিক সন্ধ্যার সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা: গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসীদের মিলনমেলা

আপলোড সময় : ০২:১৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬