ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক সেবায় এক যুগ, উদযাপনে ‘হাসি’

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০২:১৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে এক যুগ আগে যাত্রা শুরু করেছিল মানবিক সেবামূলক সংগঠন “হাসি”। প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে সৌদি আরবের আল খারিজে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।
অনুষ্ঠানে সংগঠনের এক যুগের পথচলা, বিভিন্ন মানবিক কার্যক্রম এবং সমাজসেবায় অবদানের চিত্র তুলে ধরা হয়। কেক কাটা ও গুনিজনদের সম্মাননা ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত।

প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন মুন্না-র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ডঃ মোহসিন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা,কবি সাহিত্যিক,শিক্ষাবিদ সহ আল খারিজ রিয়াদ ও দাম্মাম থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানবিক সেবার মাধ্যমে “হাসি” সমাজে একটি আস্থার নাম হয়ে উঠেছে। ভবিষ্যতেও সংগঠনটির পাশে থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও মানবিক সেবা, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করে যাওয়াই তাদের এক মাএ লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মানবিক সেবায় এক যুগ, উদযাপনে ‘হাসি’

আপলোড সময় : ০২:১৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬