ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়ন ও দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে বরিশাল বিভাগ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখাসমূহ ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আগামী ১৮ জুলাই (শনিবার) দুপুর ২টায় বরিশালের হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

আপলোড সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬