ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, পুলিশের হামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক ছাত্র জোট বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণার দাবি জানিয়েছে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অনেক পরীক্ষাকেন্দ্রে পানি প্রবেশ করেছে এবং শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক অভিভাবক জীবনের ঝুঁকি নিয়ে সন্তানদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেছেন।

নেতারা বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাস্তবসম্মত। তবে অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরীক্ষা চালিয়ে যাওয়া বৈষম্যমূলক ও অমানবিক।

গণতান্ত্রিক ছাত্র জোট অবিলম্বে বন্যাকবলিত এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিতের দাবি জানায় এবং সরকারি উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, পুলিশের হামলার প্রতিবাদ

আপলোড সময় : ০৭:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬