ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম জামায়াতে যোগদান করেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

বুধবার (১৫ জুলাই) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করে তিনি দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন। এ সময় অন্যান্য সদ্যবিদায়ী শিবির নেতারাও ফরম সংগ্রহ করেন।

সাদিক কায়েম সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ইসলামি ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার কথা জানান। তিনি সর্বশেষ সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

জামায়াতের সূত্রে জানা গেছে, গত জুনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়। তবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

এখন পর্যন্ত কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তবে একটি সূত্র জানায়, সাদিক কায়েমই দলটির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম জামায়াতে যোগদান করেছেন

আপলোড সময় : ০৮:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬