ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় মসজিদে মোয়াজ্জিনের আত্মহত্যা, মরদেহ দেখে ফেরার পথে আরেক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাঁকড়ার বাজার এলাকার একটি মসজিদ থেকে মোয়াজ্জিন আব্দুল মালেকের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় ওই মরদেহ দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে এশার নামাজ শেষে আব্দুল মালেক মসজিদে অবস্থান করছিলেন। রাত প্রায় ১টার দিকে এক ব্যক্তি মসজিদে গিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে অবহিত করেন।

মরদেহ দেখে বাড়ি ফেরার পর স্থানীয় এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তবে তার পরিচয় এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, আব্দুল মালেক ওই মসজিদের মোয়াজ্জিন ছিলেন এবং প্রয়োজনে ইমামতির দায়িত্বও পালন করতেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিমলায় মসজিদে মোয়াজ্জিনের আত্মহত্যা, মরদেহ দেখে ফেরার পথে আরেক ব্যক্তির মৃত্যু

আপলোড সময় : ০১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬