সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: হেরোইন-ইয়াবাসহ ৮ ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
- আপলোড সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২৭৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১০ পুড়িয়া হেরোইন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোট ১৪ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























