ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত বন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল, অংশ নিলেন প্রায় হাজার মুসল্লি

মোঃ নূর নবী
মোঃ নূর নবী
  • আপলোড সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরার দক্ষিণ-পূর্ব বক্সনগর এলাকায় অবস্থিত আল-হেলাল জামে মসজিদে মরহুম সিফাত উল্লাহ (রুমেল)-এর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্ধুদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রায় এক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

মরহুমের ঘনিষ্ঠ বন্ধু মুন্তাশিক বিল্ল্যাহ (মুহিত)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মরহুম সিফাত উল্লাহ (রুমেল)-এর পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা এবং সবাইকে সঙ্গে নিয়ে দোয়া করার উদ্দেশ্যেই এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ সকালে সিফাত উল্লাহ (রুমেল) ডেমরায় নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে অফিসের উদ্দেশে রওনা হন। পথে খিলগাঁওয়ের নাকদারপাড়া এলাকায় পৌঁছালে একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও বন্ধু মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৃত বন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল, অংশ নিলেন প্রায় হাজার মুসল্লি

আপলোড সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬