শিরোনাম :
মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১১:০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদন প্রক্রিয়া ০৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে।
আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে অনলাইনে। আবেদন করতে হলে প্রার্থীদের মেঘনা গ্রুপের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে হবে।
পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া, সোলার পিভি সিস্টেম এবং এর বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক।
কর্মস্থল হবে কুমিল্লা এবং নারায়ণগঞ্জ। অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।



















