ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান এখনও শীর্ষে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। যদিও বিগত এক বছরে তার মোট সম্পদের পরিমাণ কিছু কমেছে, তবুও অন্যান্য তারকাদের তুলনায় তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এক বছরে শাহরুখ খানের প্রায় দুই হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে। গত বছর এই তালিকায় তার মোট সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি, যা নতুন মূল্যায়নে কমে দাঁড়িয়েছে ১০ হাজার কোটি রুপিতে।

শাহরুখ খানের আয় কেবল সিনেমা থেকে আসে না। তার প্রযোজনা ও ভিএফএক্স সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মূল সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস তার আয়ের অন্যতম প্রধান উৎস।

হুরুন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। এছাড়া সালমান খান ও হৃতিক রোশনও ধনীদের তালিকার প্রথম পাঁচে স্থান করে নিয়েছেন।

২০২৩ সালে শাহরুখ খান পাঠান, জাওয়ান ও ডানকির সাফল্যের পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের মেগা অ্যাকশন ছবি কিং আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান এখনও শীর্ষে

আপলোড সময় : ১২:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬