কিয়ারা আদভানির সৌন্দর্যের রহস্য: ত্বক ও যত্নের রুটিন
- আপলোড সময় : ০৩:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি ‘টক্সিক’ সিনেমায় ইয়াশের বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তার রূপ ও গ্ল্যামারাস লুক সবসময়ই দর্শকদের মুগ্ধ করে। তবে, তার উজ্জ্বল ত্বকের আসল রহস্য কী?
‘ইএলএলই ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি তার ত্বকের যত্নের শুরুটা এক গ্লাস পানি পান করে করেন। তার মতে, ভালো ত্বক শুধুমাত্র ডিএনএর ওপর নির্ভর করে না, বরং এটি দৈনন্দিন খাবার ও স্কিনকেয়ারের অভ্যাসের ওপরও নির্ভর করে।
কিয়ারা বলেন, তিনি একটি জেন্টল জেল-বেসড ফেসওয়াশ ব্যবহার করেন এবং ত্বকের প্রয়োজন অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার বা সিরাম প্রয়োগ করেন। বাইরে বের হলে তিনি ভালো সানস্ক্রিন ব্যবহার করতে ভুলেন না, বর্ষাকালেও এটি জরুরি বলে মনে করেন।
রাতে তিনি একটি নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন, যেখানে নাইট ক্রিম ও সিরাম ব্যবহার করা হয়। কিয়ারা বলেন, নিয়মিত স্কিনকেয়ার রুটিন, সঠিক খাবার, পর্যাপ্ত তরল পান এবং সুষম জীবনধারা বজায় রাখার মাধ্যমে ভেতর ও বাইরে থেকে সুন্দর হওয়া সম্ভব।
ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানতে চাইলে কিয়ারা জানান, তিনি প্রাকৃতিক ফেসপ্যাক ও হেয়ারপ্যাক তৈরি করতে পছন্দ করেন, যা তার দাদি ও মায়ের কাছ থেকে শিখেছেন। কিয়ারা আডবাণী ২০১৪ সালে ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন এবং এরপর ‘কবির সিং’, ‘শেরশাহ’ ও ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন।
























