কাউন্সিলর নুর উদ্দিন ও কাউন্সিলর বাদলের নেতৃত্বে শান্তি সমাবেশে অংশগ্রহন
- আপলোড সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৫৪৬ বার পড়া হয়েছে
সোনারগাঁয়ের কাঁচপুরে আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও
উন্নয়ন সমাবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ নম্বর
ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদল ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর
হাজী মো: নুর উদ্দিন মিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে
অংশগ্রহন করেছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের নয়াআটি
মুক্তিনগর এলাকা থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম
ওসমানের ডাকে সাড়া দিয়ে মিছিল সহকারে তারা ওই সমাবেশে
অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা
খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, থানা
স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজু,
শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম,
সাবেক ছাত্রলীগ নেতা আলেক, শ্রমিকলীগ নেতা কবির হোসেনসহ
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগসহ
বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
















