ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী এ্যানি ও ব্যারিস্টার খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে ‘বৃহত্তর নোয়াখালী ফোরাম’

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০১:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ২১২ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (এমপি) এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে নিয়ে কুমিল্লা ভিত্তিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় কনটেন্ট ক্রিয়েটরের অশোভন, অযাচিত ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বৃহত্তর নোয়াখালী ফোরাম, নারায়ণগঞ্জ’।
প্রতিবাদ বার্তায় নারায়ণগঞ্জের বৃহত্তর নোয়াখালী ফোরামের সাধারণ সম্পাদক আবু ছায়েদ শিপন এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, “সম্প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, মাননীয় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (এমপি) এবং সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সভাপতি, খ্যাতিমান আইনজীবী ও দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন(এমপি)কে কেন্দ্র করে কুমিল্লা ভিত্তিক কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু কনটেন্ট ক্রিয়েটর চরম কুরুচিপূর্ণ, অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে এসব মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের বৃহত্তর নোয়াখালী ফোরামসহ দেশ-বিদেশে অবস্থানরত নোয়াখালী অঞ্চলের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ইস্পাতকঠিন আন্দোলন গড়ে তোলা হবে এবং এর সমুচিত জবাব দেওয়া হবে যা দুষ্কৃতকারীদের জন্য অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মন্ত্রী এ্যানি ও ব্যারিস্টার খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে ‘বৃহত্তর নোয়াখালী ফোরাম’

আপলোড সময় : ০১:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬