ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেত্রী আর্নিকার নেতৃত্বে জবির ছাত্রী হলে প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

  • আপলোড সময় : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২১০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন’ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় গ্রীনভয়েস শাখা ও বহ্নিশিখার সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

জকসু অপরাজিতার অগ্রযাত্রা হল সংসদের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখার ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাতের উদ্যোগে এই কর্মশালাটি আয়োজিত হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন স্পেশালিস্ট এবং আজগর আলী হাসপাতালের কনসালটেন্ট ড. ঈশিতা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজনের অংশ হিসেবে ‘Yoga for Women’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন যোগা স্পেশালিস্ট বৈশাখী মুখার্জী। ওই সেশনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয় এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা ও অনুশীলনের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং ছাত্রদল হল কমিটির সাধারণ সম্পাদক ফারজানা রিমি।

বক্তব্য প্রদানকালে জকসু হল সংসদের অপরাজিতার অগ্রযাত্রা প্যানেলের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আর্নিকা আরাফাত বলেন, “জকসু নির্বাচনে যারা আমাকে দায়িত্বশীল মনে করে ভোট প্রদান করেছেন, তাদের সেই বিশ্বাসের জায়গা থেকেই নির্বাচন-পরবর্তী সময়ে এটি আমার দ্বিতীয় উদ্যোগ। আমি এটাও নিশ্চিত করেছি যে সামনে শিক্ষার্থী কল্যাণমূলক এমন আরও উদ্যোগ গ্রহণ করব।” তিনি আরও যোগ করেন, “আমি সংগঠনের মানুষ, আমি সাংগঠনিক মানুষ। পরিবেশ ও সমাজকল্যাণমূলক কাজ আমি শুধু আমার দায়িত্বের জায়গা থেকে নয়, আবেগের জায়গা থেকেও করি।”

অনুষ্ঠানে গ্রীনভয়েস কেন্দ্রীয় শাখার সদস্য ও বাপা সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “নারী স্বাস্থ্যকে খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখে বহ্নিশিখা।” এ সময় তিনি নারী স্বাস্থ্য ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছাত্রদল নেত্রী আর্নিকার নেতৃত্বে জবির ছাত্রী হলে প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬