ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় শামিম হোসেন নামের এক যুবককে চোর সন্দেহে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত শামিম হোসেন (৩৫) বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজনরা স্থানীয় এক ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে, নিহতের স্বজনরা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন। নিহতের শাশুড়ি ছোবেদা বেগম অভিযোগ করেন, সোমবার রাতে শামিম বারপুর এলাকায় হাঁটাহাঁটি করছিলেন, তখন ইউপি সদস্য এ বি এম শাফিসহ কয়েকজন তাকে আটক করেন এবং পরে রাতভর মারধর ও নির্যাতন করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়ায় যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

আপলোড সময় : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬