ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিকের ২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩৯ বার পড়া হয়েছে

সরকার দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪৩ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে গত ৩ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১-এর বিধান অনুযায়ী চাকরি স্থায়ীকরণের সব শর্ত পূরণ করায় এসব শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে।

তালিকা পর্যালোচনা করে দেখা যায়, স্থায়ী হওয়া শিক্ষকদের মধ্যে কেউ ২০১৭ সালে, কেউ ২০১৮ সালে এবং কেউ পরবর্তী সময়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরিতে যোগদানের কয়েক বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।

চাকরি স্থায়ী হওয়ায় শিক্ষকরা যোগদানের তারিখ থেকে বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক পাওনাদিও পরিশোধ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাধ্যমিকের ২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার

আপলোড সময় : ০৭:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬