সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর বেতন বাড়ছে ১১ লাখ ডলার
- আপলোড সময় : ১১:০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২১৫ বার পড়া হয়েছে
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর বার্ষিক বেতন ১১ লাখ মার্কিন ডলার বাড়ছে। ফলে তার মোট বার্ষিক বেতন ২৮ লাখ ডলারে পৌঁছাবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে বেতন পুনর্নির্ধারণের ঘোষণা দেন তিনি।
সিঙ্গাপুর সরকার প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও সরকারি পদাধিকারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকার দাবি করছে, প্রতিযোগিতামূলক বেতন মেধাবী ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করে এবং ভালো শাসন নিশ্চিত করতে সহায়তা করে।
তবে, মন্ত্রীদের বেতন সাধারণ নাগরিকদের আয়ের তুলনায় অনেক বেশি হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর। প্রধানমন্ত্রী ওং স্বীকার করেছেন যে, সাধারণ নাগরিকদের আয়ের তুলনায় মন্ত্রীদের বেতন বেশি হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে।
বর্তমানে প্রধানমন্ত্রী ওং ১৭ লাখ মার্কিন ডলার বেতন পান। বেতন বাড়ানোর পর তিনি আগামী পাঁচ বছর তার অতিরিক্ত অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিঙ্গাপুর সরকার মনে করে, মন্ত্রীদের উচ্চ বেতন দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতাদের বেতন একটি কঠিন বিষয় এবং জনগণের প্রশ্ন তোলার অধিকার রয়েছে।























