ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে ৫০ মামলায় ৬২৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের আটক করেছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ২০৩ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।

অভিযানে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলের অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি ও নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিএমপির অভিযানে ৫০ মামলায় ৬২৯ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০১:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬