ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের সামনে বজ্রপাতের আঘাতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপলোড সময় : ০৪:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬