মেঘনার পাড়ে আড্ডার সময় নদীর তীর ধসে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ
- আপলোড সময় : ০৮:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২১৩ বার পড়া হয়েছে
ভোলার মেঘনা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় জিও ব্যাগ ধসে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবকরা হলেন মো. রাকিব হোসেন (১৮) ও মো. আমজাদ (২৬)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবপুর ইউনিয়নের ভোলারখাল বালু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, পাঁচ বন্ধু নদীর তীরে জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে জিওব্যাগসহ নদীর পাড়ের একটি অংশ ধসে পড়লে পাঁচজনই পানিতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠলেও রাকিব ও আমজাদ নিখোঁজ হন।
ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এরপর কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আমজাদ ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে এবং তিনি বিজিবির সদস্য। রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে।
























