ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে ফ্রান্সের প্রস্তাব জাতিসংঘে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের খসড়া তৈরি করছে ফ্রান্স। জাতিসংঘের এক কূটনীতিকের বরাতে এ তথ্য জানা গেছে।

খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করা হবে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক পণ্য পরিবহনে এই নৌপথের গুরুত্বও তুলে ধরা হবে।

প্রস্তাবে সমুদ্র আইন মেনে চলার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া এবং প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে শান্তিপূর্ণ উদ্যোগের প্রতি সমর্থন জানানোর কথা রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট বাণিজ্যিক তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

যুদ্ধ শুরুর পর প্রণালিতে ইরানের বাধা দেশটির প্রধান কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হয়ে উঠেছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাহিরেও পড়েছে।

এ পরিস্থিতি নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

হরমুজে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে ফ্রান্সের প্রস্তাব জাতিসংঘে

আপলোড সময় : ১২:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬