ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠিকাদারের হামলার শিকার সাংবাদিক, ক্ষোভে উত্তাল শ্যামনগর

  • আপলোড সময় : ১১:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় দৈনিক আমার দেশ-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি জি এম মনিরুজ্জামান। শনিবার (২৮ জুন) দুপুরে শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে এ ঘটনা ঘটে, যা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সাংবাদিকরা বলছেন, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরা সংবাদ-এর প্রতিনিধি পলাশ দেবনাথ এবং দৈনিক দৃষ্টিপাত-এর বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন। সাংবাদিকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মুজিবুর রহমান উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আপনারা কি ইঞ্জিনিয়ার? বিটুমিন সম্পর্কে কী জানেন?" পরে তিনি সাংবাদিকদের ধাক্কা দেন এবং "হলুদ সাংবাদিক" বলে কটাক্ষ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নূরনগর বাজার থেকে কুলতলী বিজিবি ক্যাম্প অভিমুখী সড়কটি চার বছর ধরে খুঁড়ে রাখা হয়েছে, যা এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়েছে। সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ার পরও মানের অভিযোগ উঠেছে, যা জনগণের উদ্বেগ বাড়িয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছেন। এলজিইডি কর্মকর্তা এম আব্দুস সামাদ ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন, তবে সাংবাদিকদের অভিযোগ, তিনি তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভ্যন্তরীণ সমঝোতার চেষ্টা করেন।

এ ঘটনার পর উপজেলা সাংবাদিক সমাজ হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠিকাদারের হামলার শিকার সাংবাদিক, ক্ষোভে উত্তাল শ্যামনগর

আপলোড সময় : ১১:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬