ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা থেকে আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে

  • আপলোড সময় : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত ব্যবসা থেকে ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছেন। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত প্রেসিডেন্টদের বাধ্যতামূলক বার্ষিক আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

৯২৭ পৃষ্ঠার এই প্রতিবেদনে ট্রাম্প উল্লেখ করেছেন, ‘ট্রাম্প মিম কয়েন’ থেকে তিনি ৬৩ কোটি ৫০ লাখ ডলার রয়্যালটি পেয়েছেন। তবে কয়েনটির দাম চালুর পর অনেকটাই কমে গেছে। এছাড়া, তার পুত্র এবং সহযোগী স্টিভ উইটকফের প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ থেকে তিনি ৫০ কোটি ডলারেরও বেশি আয় করেছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প তার ব্যবসা ছেলেদের পরিচালিত ট্রাস্টের হাতে ছেড়ে দিয়েছেন, ফলে স্বার্থের সংঘাতের কোনো প্রশ্ন নেই। উপ-প্রেস সচিব আনা কেলি বলেন, প্রেসিডেন্টের সব সিদ্ধান্ত আমেরিকান জনগণের স্বার্থে নেওয়া হয় এবং বিরোধীদের অভিযোগ মিথ্যা।

২০২৪ সালে ট্রাম্পের আয় ছিল ৬০ কোটি ডলারের বেশি, যা ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তার গল্ফ ক্লাবগুলো থেকেও উল্লেখযোগ্য আয় হয়েছে, যেমন মার-এ-লাগো ক্লাব থেকে ৭ কোটি ৭০ লাখ এবং ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামি গলফ ক্লাব থেকে ১২ কোটি ২০ লাখ ডলার।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও তার আয়ের হিসাব দিয়েছেন, যার মধ্যে প্রামাণ্যচিত্রের লাইসেন্স চুক্তি থেকে ১ কোটি ৭০ লাখ ডলার রয়েছে। ট্রাম্পের বর্তমান সম্পদ প্রায় ৬০০ কোটি ডলার, যা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসা থেকে আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে

আপলোড সময় : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬