ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বৃষ্টির ফলে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে উদ্বেগ প্রকাশ করছেন অনেক পরীক্ষার্থী।

এদিকে, বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিতের সুপারিশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরা সোমবারের পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা আয়োজন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

মোস্তফা সানি নামের এক পরীক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় যদি এমন অবস্থা হয়, তাহলে দেশের অন্য জেলাগুলোর অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রামের পরীক্ষা স্থগিত না করে সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত করা উচিত।’

অন্যদিকে, মাসুম সরকার নামের এক পরীক্ষার্থী জানিয়েছেন, ‘জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। লাখো শিক্ষার্থীর কথা বিবেচনা করে আগামীকালের (সোমবার) পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।’

তবে রোববার পর্যন্ত এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছে

আপলোড সময় : ০১:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬