ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ও গুলশান লেকের উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবরের নির্মাণ এবং ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের জন্য স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় রাজউকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধানমন্ডি ও গুলশান লেকের উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ

আপলোড সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬