ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের সময় বাসের চাপায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধারের সময় বেপরোয়া গতির একটি বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুয়াদী বাসস্ট্যান্ডে ডিমভর্তি একটি পিকআপভ্যান বৃষ্টির কারণে দুর্ঘটনার শিকার হয়। পিকআপ উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী 'নড়াইল এক্সপ্রেস' নামের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে স্থানীয়রা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঘটনাস্থলে পাঁচজনের মরদেহ রয়েছে এবং হাসপাতালে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, পিকআপভ্যানের দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজ চলছিল, তখনই বাসটি চাপা দেয়। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং উত্তেজিত জনতা একাধিক যানবাহন ভাঙচুর করে।

এ রিপোর্ট লেখা সময় (রাত ৯টা) পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন উত্তেজিত জনতার সামনে ভিড়তে পারেনি। সড়কের উপর একাধিক যানবাহন আগুনে পুড়ছে এবং উত্তেজিত জনতা ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের সময় বাসের চাপায় নিহত ৫

আপলোড সময় : ০৯:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬