ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর বাউফলে অটোরিকশার ধাক্কায় গণিত শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে এশার নামাজ আদায় করতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৫৫) নামে এক গণিত শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুসা নুরাইনপুর অগ্রাণী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মুসা শুক্রবার রাতে নুরাইনপুর বাজার জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ জানান, মাথা ও মুখমণ্ডলে মারাত্মক আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এই সড়ক দুর্ঘটনার ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটুয়াখালীর বাউফলে অটোরিকশার ধাক্কায় গণিত শিক্ষকের মৃত্যু

আপলোড সময় : ১০:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬