ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ৫৭ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এর মধ্যে ৩ জনের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও বরখাস্ত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপলোড সময় : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬