ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর তরুণের ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হয়েছেন এক তরুণ। অভিযোগকারী মো. রাকিব (২২) পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

রাকিব সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। তিনি গতকাল বুধবার রাতে থানায় অভিযোগটি দাখিল করেন। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই।

রাকিব অভিযোগে উল্লেখ করেন, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি বড় পর্দায় দেখছিলেন। তিনি দাবি করেন, রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলের পক্ষে পক্ষপাতিত্ব করেছেন, যার ফলে তাঁর প্রিয় দল মিসর পরাজিত হয়েছে।

অভিযোগে রাকিব ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া এবং বৈধ গোল বাতিল করার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগটি সত্য, তবে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাকিব জানান, তিনি ও তাঁর অভিযোগের সাক্ষীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এই অন্যায়ের বিচার হওয়া উচিত। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি, তাই তিনি আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর তরুণের ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ

আপলোড সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬