ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানা: আগামী ১০০ বছরেও দেশে গণ-অভ্যুত্থান হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল চব্বিশে, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। এরপর যখন দেখল, এটি কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ এ ধরনের অভ্যুত্থানে যাওয়ার আগে হাজারবার চিন্তা করবে।’

তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, সেই পরিবেশ কেন রক্ষা হলো না? মুক্তিযুদ্ধের মুর‍্যাল ও ভাস্কর্যগুলো কারা ভাঙল, সে প্রশ্নও তোলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে দেশে ‘ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে’। তিনি প্রশ্ন করেন, যদি আগে জানতেন, কয়জন রাস্তায় আন্দোলনে নামতেন?

তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-আন্দোলনের পরও দেশের মানুষ প্রতারিত হয়েছে। দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে।

‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুমিন ফারহানা: আগামী ১০০ বছরেও দেশে গণ-অভ্যুত্থান হবে না

আপলোড সময় : ০৭:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬