রূপগঞ্জে নিখোজের ৫ দিন অতিবাহিত হলে এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী ছাইবা আক্তারের
- আপলোড সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২০৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোজের ৫ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারে (১৬)।
এদিকে নিখোজ কিশোরীকে খোজে না পাওয়ায় পরিবারের মধ্যে নেমে এসেছে শােকের ছায়া। গত ৯ জুলাই দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিন বাজার সানলাইট সিনেমা হল এলাকায় নিজ বাড়ী থেকে কাউকে কিছু না বলে বের হয়েছে সে।
নিখোজ কিশোরীর পরিবার জানায়, ১৬ বছরের কিশোরী ছাইবা আক্তার গত ৯ জুলাই দুপুরে খাবার খাওয়ার সময় পরিবারের লোকজন তাকে গালমন্দ করলে রাগ করে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোজ রয়েছে। এদিকে বহু খোজাখুজির পর না পেয়ে গত রবিবার ছাইবার বড় বোন সাদিয়া আক্তার রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন।
এদিকে নিখোজ কিশোরী ছাইবার সন্ধার না পাওয়ায় পাগলপ্রায় পরিবার ও স্বজনরা।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কিশোরী নিখোজের ঘটনায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। নিখোজ কিশোরীর সন্ধানে কাজ করছে পুলিশ।
























