শিরোনাম :
রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।
শায়রুল কবির খান আরও জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।























