আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে
- আপলোড সময় : ০৮:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২১১ বার পড়া হয়েছে
যশোর সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, কড়া পুলিশি পাহাড়ায় আদালতে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম আদালতে তাকে হাজির করা হয়। পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে জিজ্ঞাসাবাদের জন্য।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার অপরাধী নেটওয়ার্ক, অস্ত্রের উৎস, চাঁদাবাজি এবং সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে তদন্ত সংশ্লিষ্টরা।
















