ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় র‍্যাবের অভিযানে বন্দুকসহ গ্রেফতার ২ সন্ত্রাসী কারাগারে

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ২৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতারকৃত ফাহিম (২৯) ও শান্ত (২৬) নামে দুই সন্ত্রাসীকে বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওইদিন দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। গত বুধবার বিকালে ফাহিমকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শুকুরশী পাথরঘাট এলাকা থেকে এবং সাড়ে ৫ টার দিকে শান্তকে সান্দিরা বালুরঘাট থেকে একটি দেশীয় ওয়ান শশুটার বন্দুকসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার ফাহিম ডেমরার শুকুরশী পাথরঘাট এলাকার মো. শামসুদ্দিনের ছেলে এবং শান্ত ডেমরার সান্দিরা বালুরঘাটের মৃত শুক্কুর আলীর ছেলে।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুকুরশী পাথরঘাট এলাকায় একটি ৪ তলা ভবনের চতুর্থ তলায় মাদক কেনাবেচার খবর পায় র‍্যাব। পরে সেখানে অভিযান চালালে লাল রঙের একটি শপিং ব্যাগ হাতে নিয়ে পালানোর চেষ্টা করে ফাহিম। তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ পুরিয়া এবং ২৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে অভিযান শেষে ফেরার সময় বিকাল সাড়ে ৫ টার দিকে সান্দিরা বালুরঘাট পৌছা মাত্র র‌্যাবের গাড়ি দেখে শান্ত উত্তর দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব-১০ এর সদস্যগণ তাকে আটক করে। আটককৃত ব্যক্তির কথাবার্তা ও আচরণে সন্দেহের সৃষ্টি হওয়ায় তাকে তল্লাশী করে ১ টি মাঝারি আকৃতির লোহার তৈরি দেশীয় একনলা বন্দুক এবং পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০২ টি নীল ও সোনালী রংয়ের ১২ বোরের সীসার তৈরি গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এর পর কারাগারে পাঠানো হলে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় র‍্যাবের অভিযানে বন্দুকসহ গ্রেফতার ২ সন্ত্রাসী কারাগারে

আপলোড সময় : ০৯:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬