রিয়াদে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরামের জমকালো আয়োজন: মাতলেন সৌদি প্রবাসীরা
- আপলোড সময় : ১২:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৩৭৩ বার পড়া হয়েছে
বিজাতীয় অপসংস্কৃতির ভিড়ে প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হলো ‘প্রবাস বিনোদন’ (পর্ব-২৮)। এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরামের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গত ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার রাতে রিয়াদের এক্সিট-২৮ এর আল পাখামা কমিউনিটি সেন্টারে এই জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতার সকল শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।
এনটিভি দর্শক ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেলের এমডি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমিয়াল গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া।
আলোচনা পর্বটি যৌথভাবে সঞ্চালনা করেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফারুক আহমেদ চান অংশগ্রহণকারী শিল্পী, দর্শক এবং বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এনটিভির তত্ত্বাবধানে এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাংস্কৃতিক পর্বে দেশ-বিদেশের একঝাঁক প্রবাসী শিল্পী নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠান উপভোগ করেন। পুরো আয়োজনে সার্বিক কারিগরি সহযোগিতায় ছিল ‘বাংলাদেশ থিয়েটার, রিয়াদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন,
ফারুক হোসেন পাটোয়ারী, ফিরোজ আহমেদ নয়ন,
এনটিভি দর্শক ফোরাম (রিয়াদ মহানগরী) সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার,লক্ষ্মীপুর জেলার আলিফ মিম হসপিটালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন,
ইনভেস্টর সাইফুল্লাহ সানাউল্লা আপন তাজ প্রমুখ।
অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে সহযোগিতা করেছে রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ, রাসেল ট্রাভেলস ও রেস্টুরেন্ট, বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা এন্ড মারওয়া কোম্পানি লিমিটেড, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড (ফ্রিজিসি), আল সাবা ফোর্ড স্টোর টুপ, নুর কিমাম ফর ট্রেডিং কোম্পানি এবং বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট।
























