ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আইজিপির বৈঠক

  • আপলোড সময় : ০৭:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত নিরাপত্তা উপদেষ্টা টেস বি ব্রেসনান। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎকালে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন টেস বি ব্রেসনান।

এ ছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে বাংলাদেশ পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে আইজিপি বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের কার্যক্রম এবং দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আইজিপির বৈঠক

আপলোড সময় : ০৭:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬