ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় হাঁসের খোপ থেকে উদ্ধার হলো বিশাল অজগর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালিনী গ্রামের একটি বাড়ি থেকে বিশাল অজগর উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দীনের নেতৃত্বে বনকর্মীরা বাড়ির হাঁসের খোপ থেকে অজগরটি উদ্ধার করেন। উদ্ধার অজগর সাপটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ৪২ কেজি।

স্থানীয়রা জানান, মুক্তার হোসেনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। ঘটনার সময় মোক্তার হোসেনের স্ত্রী সকালে হাঁসের খোপ খুলতে গিয়ে একটি মৃত হাঁস এবং কুণ্ডলী পাকানো অজগর দেখতে পান। এ দৃশ্য দেখে তিনি ভয়ে চিৎকার করে সংজ্ঞা হারান।

মোক্তার গাজী বলেন, তার স্ত্রী হাঁসের খোপের ভেতর উঁকি দিয়ে অজগরটি দেখতে পান এবং চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে সকাল নয়টার দিকে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা সেখানে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারে অংশ নেওয়া সিপিজির সদস্য জুলেখা বেগম বলেন, তারা কাউকে সাপটির কাছে যেতে দেননি, যাতে সাপটি অন্য জায়গায় চলে না যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, সাপটি উদ্ধার করে কলাগাছিয়া বন অফিস এলাকায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, খাদ্যের সন্ধানে সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে প্রবেশ করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতক্ষীরায় হাঁসের খোপ থেকে উদ্ধার হলো বিশাল অজগর

আপলোড সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬