ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কো থেকে ৭০ হাজার টন সার আমদানি করবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩৮ বার পড়া হয়েছে

সরকার কৃষি উৎপাদন অব্যাহত রাখতে মরক্কো থেকে ৭০ হাজার টন ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। দুই ধরনের সার আমদানিতে মোট ব্যয় হবে ৬৮৮ কোটি ৭০ লাখ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে এ সার আমদানি করা হবে। প্রতি টন ডিএপি সারের দাম ৮৯৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ৪০ হাজার মেট্রিক টন সারের মোট মূল্য ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা। কৃষি ভর্তুকির বাজেট থেকে এ অর্থ পরিশোধ করা হবে।

মরক্কো থেকে ডিএপি সার আমদানির আগের চুক্তির কার্যক্রম শেষ হওয়ায় নতুন করে চুক্তি নবায়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে ৫ লাখ ৬০ হাজার টন ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে।

একই বৈঠকে মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সারের মোট ক্রয়মূল্য ২৪৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৬৬০ টাকা।

মোট ৭০ হাজার টন ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএপি আমদানিতে ৪৪০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা এবং টিএসপি আমদানিতে ২৪৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৬৬০ টাকা ব্যয় হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মরক্কো থেকে ৭০ হাজার টন সার আমদানি করবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা

আপলোড সময় : ০৬:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬