টাইম ম্যাগাজিনের বিশেষ ফিচারে সাকিফ শামীম ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল
- আপলোড সময় : ০৩:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২১০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিনের ‘দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’-এর বিশেষ ফিচারে স্থান পেয়েছেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।
ফিচারটির শিরোনাম ‘ল্যাবএইড ক্যানসার হসপিটাল: দ্য আর্কিটেক্ট অব দ্য নেক্সট জেনারেশন অব মডার্ন হেলথকেয়ার’ এবং এতে সাকিফ শামীমের নেতৃত্বে ল্যাবএইডের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও প্রিসিশন অনকোলজি-তে রূপান্তরের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে।
ফিচারটিতে ল্যাবএইডের বিভিন্ন উদ্যোগ যেমন জেনোমিক-গাইডেড অনকোলজি, লিকুইড বায়োপসি, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট-বেসড হেলথকেয়ার সলিউশনস উল্লেখ করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে রোগীদের জন্য নির্ভুল ও ব্যক্তিকেন্দ্রিক ক্যানসার চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সাকিফ শামীম বলেন, ‘আমাদের লক্ষ্য জেনোমিক, প্রোটেওমিক ও মেটাবলিক তথ্যকে একত্র করে প্রতিটি রোগীর জন্য আরও নিখুঁত, অভিযোজনযোগ্য এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা কৌশল তৈরি করা।’
ল্যাবএইড দক্ষিণ এশিয়ায় প্রযুক্তিনির্ভর ও প্রিসিশন অনকোলজি কেয়ার-এর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও মাউন্ট সিনাই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং অন্যান্য বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে।


























