প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন, সরকারি অর্থ অপচয় রোধের জন্য: চিফ হুইপ
- আপলোড সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি অর্থ ব্যয়ে অপচয় রোধে নিজে দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি বলেন, জনগণের করের টাকা যেন অপচয় না হয়, সেজন্য প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি, খাবার খরচ ও লোকবহরের ব্যবহারেও ব্যয় কমাচ্ছেন।
নুরুল ইসলাম মনি বলেন, “শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা, উনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) ১৫০ টাকা বিল।” তিনি দাবি করেন, শেখ হাসিনা ও তার সরকারের নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে হচ্ছে বর্তমান সরকারকে।
চিফ হুইপ আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, রাষ্ট্রের কোষাগার থেকে কোনো অবস্থাতেই একটি টাকাও অপচয় করা যাবে না। এজন্য তিনি ব্যক্তিগত জীবনযাপনেও ব্যয় কমানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, “সরকারের এক্সচেকার থেকে ১০ টাকা—তারেক রহমান সাহেব মনে করেন, কোনো অবস্থাতেই একটা টাকা নষ্ট হতে পারবে না।” প্রধানমন্ত্রী তার সরকারি কার্যক্রমেও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান নুরুল ইসলাম মনি।

























