ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সরকারি উদ্যোগ ও বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ফলে আগামী কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ : ফ্রম ক্রাইসিস ম্যানেজমেন্ট টু এ রেজিলেন্ট এনার্জি ট্রানজিশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. তিতুমীর বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সংকটাপন্ন অবস্থায় ছিল। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের নীতিমালার কারণে দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়েছে।

তিনি জানান, জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার নতুন এলএনজি অবকাঠামো নির্মাণ, পাইপলাইন সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খননের মতো উদ্যোগ গ্রহণ করেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যাবে, যা ২০২৭ সালে সম্পূর্ণ কার্যক্ষম হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

আপলোড সময় : ১২:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬