শিরোনাম :
সরকারি সুবিধা নিতে লেনদেন না করার আহ্বান প্রতিমন্ত্রী ফরিদুলের
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
রামপাল–মোংলায় সরকারি বরাদ্দ বা সুবিধা পাওয়ার জন্য কোনো ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি এই সতর্কতামূলক পোস্ট দেন। প্রতিমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, রামপাল–মোংলায় সরকারি সুবিধা পাওয়ার জন্য লেনদেন থেকে বিরত থাকতে হবে এবং প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে।
এর আগে তিনি একাধিকবার বিভিন্ন বক্তব্যে তার নাম ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা সম্পর্কে জনগণকে সতর্ক করেছেন।























