মতলবে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:২৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৭৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৫ টি বসতঘর সহ ১৫ দোকান পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব বাজার টিন পট্টি দীর্ঘদিন ধরে স্টব চুলার মাধ্যমে দেশীয় ও বাংলা মদ তৈরি করে আসছে ওই স্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।বাজারের শাহী জামে মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহবান করলে বাজারের ব্যবসায়ীরা বালতি ও পানি নিয়ে ছুটে যান। স্থানীয় জনতা পার্শ্ববর্তী খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে মতলব ও চাঁদপুর থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে যোগ দেয়।এসময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকেল হয়ে গেলে আগুন নিভাতে কিছুক্ষণ বিলম্বিত হয়।এতে আগুনের লেলিয়ান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের দল সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এতে ৫ টি বসত ঘর ও ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাজারের মাহিন মাইক সার্ভিস ব্যাটারির দোকান থেকে আগুনের প্রথম সূত্রপাত ঘটে। তারপর আগুন স্থানীয় মেথর পট্টিতে ছড়িয়ে পড়ে। মাহিন মাইক সার্ভিসের মালিক মেহেদি জানান তার দোকানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তার স্ত্রী আগুন দেখে অজ্ঞান হয়ে পড়েন।

আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ১টি মাইকের দোকান, ৫টি মুদি দোকান, ৪টি কাপড়ের দোকান, ৫টি হার্ডওয়ার দোকান ও স্থানীয় মেথরপট্টির ৫টি বসতঘর পুড়ে ছাই ভস্ম হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক চাঁদপুর এর সৈয়দ গোলাম মোর্শেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি, আমরা কাজ করতেছি, পরে জানিয়ে দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলবে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

আপলোড সময় : ১২:২৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫