শিরোনাম :
রূপগঞ্জে মেডি স্কয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এর শুভ উদ্বোধন।।
মোঃ আবু কাওছার মিঠু ( রূপগঞ্জ, নারায়ণগঞ্জ )
- আপলোড সময় : ১১:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৬৪৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেডি স্কয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ই জুন ২০২৫ইং বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় গোলাকান্দাইল হাজী ইদ্রিস আলী প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন হসপিটালের চেয়ারম্যান আল হাজ্ব মহিউদ্দিন ভুইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন , পরিচালক ডাক্তার সজিব রায়হান, মোঃ লুৎফর রহমান, ডাক্তার সেলিম আহমেদ, মীর শফিকুল ইসলাম, সাদিকুর রহমান, রাসেল আহমেদ খোকন, সজীব মিয়া, শামীমা আক্তার ঝুনু, এ ছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক সাত্তার আলী সোহেল, সদস্য সচিব হানিফ মোল্লা, আল-রাফি হসপিটালের চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, ডিকেএমসির পরিচালক আলম হোসেন অত্র এলাকার হসপিটালের সকল পরিচালক সহ আমন্ত্রিত সহস্রাধিক অতিথিবৃন্দ।####

















