ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলো জবি ছাত্রদল

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

  • আপলোড সময় : ১২:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ২৮৩ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রোববার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন অনুষদ ও বিভাগে নবীনদের হাতে ফুল, কলম ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন সংগঠনটির নেতাকর্মীরা। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীনদের আমরা শুভেচ্ছা জানাতে এসেছি। ছাত্রদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় কাজ করে। নতুনদের স্বপ্ন যেন বাধাহীনভাবে এগিয়ে যায়, আমরা সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা যেন নিজেকে একা না ভাবে এই বার্তাই আমরা দিতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ে স্নিগ্ধ, নিরাপদ, র‍্যাগিংমুক্ত একটা ক্যাম্পাস গড়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই আমাদের আপনজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলো জবি ছাত্রদল

আপলোড সময় : ১২:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫