ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের বিজয় লক্ষ্যে যাত্রাবাড়ীতে যৌথ সভা

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ২৪৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাজী মো. ইবরাহীম-এর হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যাত্রাবাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা-৫ নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন মুন্সি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি মো. রমজান আলী, ইসলামী যুব আন্দোলনের মহানগর দক্ষিণ নেতা কে এম নাসির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী ডা. নূর মোহাম্মদ শাহ মুন্না এবং ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মো. শরিফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ঢাকা-৫ আসনে নৈতিকতা, সুশাসন ও উন্নয়নের প্রতীক হিসেবে হাতপাখা প্রতীক জনগণের আস্থা অর্জন করেছে। তারা আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এজন্য সর্বস্তরের জনগণকে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের বিজয় লক্ষ্যে যাত্রাবাড়ীতে যৌথ সভা

আপলোড সময় : ০৮:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬