আওয়ামীলীগের দোসর দুই হযরত বেপরোয়া
- আপলোড সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ২০৯ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় দুই ব্যক্তিকে ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। গেল সতের বছর যারা ছিলেন ফ্যাসিষ্টদের অন্যতম দোসর। সময়ের ব্যবধানে এখন বিএনপির নেতাদের সাথে সম্পর্ক করে এলাকায় আবারো ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছেন। ‘ছোট হযরত’ ও ‘বড় হযরত’ নামে এই দুই ব্যক্তি আওয়ামীলীগের আমলে কখনো শামীম ওসমান, কখনো সেলিনা হায়াৎ আইভির সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের ক্ষতি সাধন করে চলেছেন। সময়ের পালা বদলে নব্য বিএনপির খাতায় নাম উঠিয়ে মিজমিজিতে বিএনপির শীর্ষ সন্ত্রাসী হিসেবে এক নামে পরিচিত দুই নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বহু অপকর্মের কান্ডারী ইকবাল হোসেনের সাথে যোগসাজসে এলাকার অসহায় সাধারণ মানুষের নামে থানায় মামলা, অসহায় মানুষের বাড়ি ভাঙচুরসহ নানা অপরাধ করে বেড়াচ্ছেন এই দুই হযরত।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছোট হযরত ও বড় হযরত খোলশ পাল্টিয়ে তারা বিএনপির নেতাকর্মীদের সাথে মিশতে শুরু করেছেন। বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আলোচিত সমালোচিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিস্কৃত নেতা ইকবাল হোসেনের সাথে হাত মিলিয়ে স্কুল মাষ্টার থেকে শুরু করে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানী করছেন। ফ্যাসিষ্টদের অন্যতম দোসর এই দুই হযরতকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে মিজমিজি এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মিজমিজি এলাকার বাসিন্দা আফসার উদ্দিন এই প্রতিবেদককে জানিয়েছেন, ছোট হযরত আর বড় হযরত তারা আওয়ামীলীগের আমলে ছিলো ফ্যাসিষ্টদের দোসর। পাঁচই আগষ্টের ঢাকা চট্রগ্রাম মহাসড়কে গণহত্যার সময় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে যোগসাজসে বহু ছাত্র জনতা হত্যা করেছে। নির্বিচারে তাদের গুলি চালিয়েছে। তারা ফ্যাসিষ্টদের অর্থদিয়ে সাধারণ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। বহু মায়ের কোল খালি করেছে।
পাঁচ আগস্টের পর কিছু দিন গাঁ ঢাকা দিয়েছিলো এই দুই সন্ত্রাসী ছোট হযরত ও বড় হযরত। বিএনপি ক্ষমতায় আসার পর সাবেক কাউন্সিলর ইকবালের সাথে সখ্যতা করে এলাকাজুড়ে মানুষের ক্ষতি সাধণ করেই চলেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
কামাল হোসেন নামে সাহেবপাড়া এলাকার বাসিন্দা জানিয়েছেন, বিএনপির প্রভাব খাটিয়ে মামলা-মোকাদ্দমা, ভয়ভীতি, বাড়িঘরে হামলা, লুটপাটসহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন ছোট হযরত ও বড় হযরত। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে এলাকায় শান্তি আসবে না।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ এমদাদুল হক জানান, মিজমিজি এলাকায় দুই ব্যক্তি ছোট হযরত ও বড় হযরত এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা মুন্সী মিজানুর রহমান জানিয়েছেন, অপরাধী যতই শক্তিশালী হউক না কেন অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।



















