ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোটের লংমার্চে এক তৃতীয়াংশ মানুষের সমর্থন: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

ঢাকা থেকে শুরু হয়েছে ১১ দলীয় জোটের লংমার্চ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে পৌঁছায় এই লংমার্চ। সেখানে একটি পথসভায় অংশ নেন লংমার্চে থাকা নেতারা।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেন, ‘বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ আপনাদের সঙ্গে রোডমার্চে যুক্ত হয়েছে। তার কারণ জনগণ চায় গণভোটের রায় কার্যকর চায়। আমরাও চাই, গণভোটের রায় বাস্তবায়নে সরকার বাধ্য করতে হবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ‘আমরা আপনাদের দোয়া নিতে এসেছি। চট্টগ্রাম অভিমুখে আমাদের আজকের লংমার্চ সফল হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ সরকারকে সরবরাহ করতে হবে। নইলে সরকার গদিতে থাকতে পারবে না।’

নাহিদ ইসলাম এ সময় স্লোগান দেন, ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’, ‘তেল দে পানি দে নইলে গদি ছাইড়া দে’ ও ‘গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে’।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১১ দলীয় জোটের লংমার্চে এক তৃতীয়াংশ মানুষের সমর্থন: অলি আহমদ

আপলোড সময় : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬