ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩৩ বার পড়া হয়েছে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিরোধী দলের লংমার্চ আয়োজনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি আজ পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে একটি অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্বে চলমান তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ আয়োজন করা অযৌক্তিক। তিনি বলেন, 'জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকিট বিক্রি করে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি।'

তিনি আরও বলেন, বিরোধী দল বর্তমানে তেল, বিদ্যুৎ ও সার সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সচেষ্ট থাকার পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৪:০৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬